এশিয়ার মুক্তি সূর্য প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রীমতি ইন্দিরা গান্ধীর 36 তম প্রয়াণ দিবস ও শহীদ কংগ্রেস নেতা শৈলেশকুমার মিশ্রের স্মরণে স্বেচ্ছায় রক্তদান শিবির ও স্বাস্থ্য সচেতনতা অনুষ্ঠিত হয় কালিয়াচক - ২ ব্লক কংগ্রেসের উদ্যোগে কাগমারির গীতা মোড়ে ।
এদিনের আয়োজিত অনুষ্ঠানে অনেকে প্রয়াত ইন্দিরা গান্ধীর নানা দিক তুলে ধরে আলোচনা করেন ।
আজকের দিনে মহান নেত্রীর প্রাসঙ্গিকতা বহুগুন বেড়েছে তাও তুলে ধরেন কংগ্রেসের নেতারা । এছাড়া ও এদিন রক্তদান শিবিরে শতাধিক রক্তদাতা স্বেচ্ছায় রক্ত দান করেন।
অনুষ্ঠানে উপস্থিত উপস্থিত ছিলেন মালদা জেলা কংগ্রেসের সভাপতি তথা বিধায়ক মোস্তাক আলম, মানিকচকের বিধায়ক মোত্তাকিন আলম, কালিয়াচক-১ ব্লক কংগ্রেস সভাপতি মতিউর রহমান, ব্লক কংগ্রেস সভাপতি দুলাল শেখ, সহসভাপতি প্রফুল্ল ঘোষ, জেলা ছাত্র পরিষদের সহ সভাপতি আসিফ শেখ, যুব সভাপতি হাবিব সেখ , বিশিষ্ট সমাজকর্মী সামিউল আহমেদ প্রমুখ ।

