মহাত্মা গান্ধীর 150 তম জন্ম জয়ন্তী উদযাপন উপলক্ষে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে ভারতের সর্বত্রই সংকল্প পদযাত্রার আয়োজন করা হয়।
গত 15 অক্টোবর থেকে এই সম্প্রীতি পদযাত্রা শুরু হওয়ার পর আগামী 25 অক্টোবর পর্যন্ত এই কর্মসূচি নেওয়া হবে বিভিন্ন প্রান্তে।
সেই বিষয়টি সামনে রেখেই এবার খনি অঞ্চল রানিগঞ্জে সম্প্রীতি পদযাত্রায় প্রায় 3 কিলোমিটার পথ পাড়ি দিয়ে পদযাত্রায় অংশ নিলেন আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়।
এদিন তিনি বিকেল পাঁচটা নাগাদ রানীগঞ্জের পাঞ্জাবীমোড় এলাকা থেকে দলীয় কর্মী-সমর্থকদের সঙ্গে নিয়ে পদযাত্রা শুরু করেন, পরে সেই পদযাত্রা বিজেপির দলীয় কার্যালয়ে পৌঁছলে সেখানে এক পথসভার আয়োজন করা হয়।
এরপর শের আরেক দফায় রানীগঞ্জের রেলওয়ে স্টেশন এলাকায় পদযাত্রাটি তাদের সভা করে স্টেশন চত্বরে।
এদিন রাজ্যের বিভিন্ন নীতির বিরুদ্ধে ব্যাপকভাবে ক্ষোভ প্রকাশ করেন সাংসদ বাবুল।
