পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আগামী 11 ই নভেম্বর কর্মসূচি র প্রস্তুতি সভা,

নিজস্ব প্রতিবেদক, 



 পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আগামী 11 ই নভেম্বর কর্মসূচি র প্রচারে আজ প্রস্তুতি সভা করলেন আলিপুর দুয়ার ও কোচবিহার জেলায়।

 দুটি সভাতেই উপস্তিত ছিলেন মঞ্চের যুগ্ম আহ্বায়ক মধুমিতা বন্দোপাধ্যায় সহ মাসুদ হাসান,সিরাজ খান ও মানারাঞ্জন মণ্ডল।




আজকের সভা দুটিতেই জমায়েত ছিল চোখে পড়ার মতো ।

আগামী কাল একই উদ্যেশ্যে বাঁকুড়া জেলায় সভা করবেন পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের অন্যতম যুগ্ম আহ্বায়ক ভগীরথ ঘোষ।




 প্রসঙ্গত উল্লেখ্য গত 17 অগস্ট পার্শ্ব শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনের উপর কল্যাণী থানার পুলিশের নির্মম অত্যাচারের প্রতিবাদে সারা রাজ্যের মানুষের পাশাপাশি শিক্ষকরাও ক্ষোভে ফুঁসছে।




 পার্শ্ব শিক্ষক ঐক্য মঞ্চের আহ্বায়ক ভগিরথ ঘোষ বলেন" এবারের জমায়েত আরো ব্যাপক আকার ধারণ করতে চলেছে, সরকারের দীর্ঘদিনের বঞ্চনার প্রতিবাদে সারা রাজ্যের পার্শ্ব শিক্ষকরা ক্ষোভ উগরে দিতে আগামী আন্দোলনে যোগদান করতে চলেছে রাজ্যের কয়েক হাজার পার্শ্ব শিক্ষক-শিক্ষিকা"।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...