NRC নিয়ে বামেদের পথসভা উলুবেড়িয়া তে।




নিজস্ব প্রতিবেদক,

উলুবেড়িয়া ,হাওড়া।

NRC বিষয়ে বামপন্থী দের পথসভা, উলুবেড়িয়া য়। সারাদেশে র সঙ্গে এরাজ্যে ও এন আর সি নিয়ে সাধারণ মানুষের মধ্যে এক আতঙ্কে র সৃষ্টি হয়েছে। 

বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের নাগরিকদের মধ্যে, আসামের বিষয় নিয়ে আরো মানুষের মধ্যে উদ্বিগ্ন দেখা দিয়েছে। 



আর এন আর সিং র বিষয় টা এখন বিভিন্ন রাজনৈতিক দলের কাছে বা সংগঠনের কাছে এক বিরাট ইস্যু হয়ে গেছে।
এই বিষয়ে উলুবেড়িয়া মহকুমা অফিসের সামনে বামফ্রন্টের এক পথসভা অনুষ্ঠিত হলো। 



এই পথ সভায় বক্তব্য রাখেন সিপিআইএমের নিমাই সর্দার, ফরোয়ার্ড ব্লকের বিশিষ্ট শিক্ষক নেতা আনিসুর রহমান, হাওড়া জেলা ফরোয়ার্ড ব্লকের সাধারণ সম্পাদক কুতুবুদ্দিন আহমেদ , সিপিআইএমের নেতা সাবিরুদ্দিন মোল্লা প্রমুখ। 

এই সভায় প্রত্যেক বক্তারা কেন্দ্রীয় সরকারের তথা বিজেপি র তীব্র সমালোচনা করেন, এবং সেই সঙ্গে রাজ্য সরকারের ও সমালোচনা করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...