NRC সচেতনতা উপলক্ষে পথসভা বেলিয়াঘাটা বাজারে।




নিজস্ব প্রতিবেদক, 

সিরাত সোস্যাল ওয়েলফেয়ার অ্যন্ড এডুকেশনাল ট্রাস্টের বেলিয়াঘাটা ইউনিট কমিটির আয়োজনে বেলিয়াঘাটা বাজারে অনুষ্ঠিত হলো এন.আর.সি বিষয়, ভোটার ভেরিফিকেশন, নানাবিধ গুরুত্বপুর্ণ পরিচয় পত্র সংশোধন বিষয়ে পথসভা। 




 বক্তব্য রাখেন সারা বাংলা সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক জনাব মহঃ কামরুজ্জামান, সিরাতের রাজ্য সম্পাদক ও বিশিষ্ট শিক্ষক জনাব আবু সিদ্দিক খান, শিক্ষাবিদ মাওলানা আমিনুল আম্বিয়া, শিখ ধর্মগুরু সুখনন্দ আলুয়ালিয়া, মাওলানা নিজামুদ্দিন কাসেমী, সিরাতের কার্যকরী সভাপতি আব্দুল আজিজ আনসারী, ছাত্র নেতা নাজমুল আরেফীন, পীরজাদা হাসানুজ্জামান, সহ সম্পাদক ইসমাইল মন্ডল, বেলিয়াঘাটা ইউনিট কমিটির সভাপতি সাহারুল হক, সাহিত্যিক আলিয়ার রহমান, আশরাফ আলি প্রমুখ। 




সিরাতের আবু সিদ্দিক খান, NRC বিষয়ে অযথা ভীত সন্ত্রস্ত হতে অভয় দেন, এবং সিরাতের রাজ্য অফিসে থেকে বিনামূল্যে ভোটার ভেরিফিকেশন ও আপলোডের কাজ চলছে সেখানে এলে সকলের সুপরামর্শ ও সহয়তার প্রতিশ্রুতি দিয়ে মানুষকে আমন্ত্রণ জানান।




 তিনি আরো বলেন আপাতত উত্তর ২৪ পরগনার বেশ কয়েকটি ব্লকে ও মহাকুমায় সচেতনতা ক্যাম্প করা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...