আজ ভাঙড়ের ঘটকপুকুর বাজারে NRC বিষয়ে সচেতনতা নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় বিকাল 2ঘটিকায় ।
NRC কি এ বিষয়ে বিভিন্ন আইনজীবি ও সমাজের খ্যাতনামা ব্যক্তি ব্যক্তিরা আলোচনা করেন।NRC লাগু হলে কি কি কাগজপত্র আবশ্যক তার উপর আলোচনা করেন।শতাধিক মানুষের সমাবেশ হয়।
NRC নিয়ে মানুষের মধ্যে যে ভুল ধারণা তৈরি হয়েছে তা নিয়ে আলোচনা হয়।মানুষকে বোঝানো হয় অযথা বিভ্রান্ত হবেন না ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কলকাতা হাইকোর্টের প্রখ্যাত আইনজীবী মফক্কেরুল ইসলাম।
তিনি বুঝিয়ে বলেন আপনারা বিভ্রান্ত হবেন না ।
আপনাদের ভোটার আইকার্ড,রেশন কার্ড,1971সালের আগের জমির দলিল,আধার কার্ড,প্যান কার্ড ইত্যাদি কাগজ পত্র গুলো ঠিক করে রাখবেন।
ভোটার কার্ডে ভুল থাকলে কি ভাবে সংশোধন করবেন,রেশন কার্ড কি ভাবে সংশোধন করবেন।
তিনি বলেন হাইকোর্টের কিছু আইনজীবী সমাজ সেবার লক্ষে পশ্চিমবঙ্গের বিভিন্ন ব্লকে সচেতনতা শিবিরের আলোচনার মাধ্যমে মানুষকে সচেতন করেন।
তিনি আরো জানান যে,তিনি কয়েকটি সচেতনতামূলক ভিডিও ডাউনলোড করেছেন ফেসবুক সহ কয়েকটি গনমাধ্যমে।সেগুলো দেখার অনুরোধ করেন।
একজন প্রখ্যাত আইনজীবী হয়ে নিজের কর্মব্যস্ততার মধ্যেও এই সচেতনতা বাড়িয়ে চলেছেন।
বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সংখ্যালঘু যুব ফেডারেশনের রাজ্য সম্পাদক জনাব মৌলনা কামরুজ্জমান সাহেব,হাফেজ সৌকত আলি সাহেব মাদ্রাসা মদিনাতুল উলূমের ডাইরেকটর,বিধায়ক সৌকত মোল্লা মহাশয় সহ আরো অনেকে।



