এবি বঙ্গ নিউজ ডেস্ক :
অসমে জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকার প্রতিবাদে সরব তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ইস্যুকে হাতিয়ার করে রাজ্যের প্রতিটি ব্লক এবং শহর কলকাতাতেও প্রতিবাদ মিছিলের ডাক তৃণমূল কংগ্রেসের।শনিবার প্রকাশিত হয়েছে অসমের জাতীয় নাগরিকপঞ্জির চূড়ান্ত তালিকা। তাতে বাদ গিয়েছে ১৯ লক্ষ মানুষের নাম।এনআরসি-র প্রতিবাদে সরব বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
প্রতিবাদে জেলায় জেলায় বিক্ষোভ কর্মসূচি পালন করবে তৃণমূল। ৭ এবং ৮ সেপ্টেম্বর জেলায় জেলায় এই কর্মসূচি পালন করা হবে। ১২ সেপ্টেম্বর কলকাতায় হবে বড় মিছিল। চিড়িয়া মোড় থেকে শ্যামবাজার পর্যন্ত যাবে এই মিছিল। তাতে পা মেলাতে পারেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রীও।
