শারদোৎসবের ঢাকে কাঠি পড়েছে,সারাবছরের কর্মব্যস্ততার মাঝে বাঙালীর শ্রেষ্ঠ উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে।এরই মাঝে প্রকৃতির হঠাৎ খামখেয়ালী আচরণে বিপর্যস্ত জনজীবন।
জেলার কিছু প্রান্তে বিধ্বংসী বন্যার কবলে হাজার হাজার মানুষ।
ভেসে গিয়েছে বাড়িঘর ,ফসল,গবাদিপশু ,
আরো কতকিছু।উৎসবের দিনগুলিতে দুস্থ গরীব মানুষের কাছে সহযোগিতার বার্তা নিয়ে পৌঁছে যেতে,বিগতবছর গুলির ন্যায় এবারেও ই.বি ব্লক এলাকার কাজিগ্রাম অঞ্চলের বাগবাড়ি বাঁধে, ইংরেজবাজার ব্লক সি.আই. টি.ইউ(C.I.T.U)এর উদ্যোগে অনুষ্ঠিত হলো এক বস্ত্র বিতরণ শিবির।
প্রয়াত নেত্রী মাধবী সরকারের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও স্মৃতিচারণার মধ্য দিয়ে ও বর্ষণসিক্ত আবহাওয়া কে উপেক্ষা করে এলাকার অসংখ্য সাধারণ মানুষের উপস্থিতির মধ্য দিয়ে বাস্তবেই সাফল্যমন্ডিত হয়েছে আজকে আমাদের কর্মকান্ড। উপস্থিত আমরা সবাই।


