হাত দেখতে গিয়ে ঝাড়ফুঁকের নামে মহিলার অশ্লীল ভিডিও তুলে শ্রীঘরে তান্ত্রিক জ্যোতিষি।




নিজস্ব প্রতিবেদক,

 রায়গঞ্জ, 

 হাত দেখতে গিয়ে ঝাড়ফুঁকের নামে মহিলার অশ্লীল ভিডিও তুলে শ্রীঘরে তান্ত্রিক জ্যোতিষি। প্রায় এক বছর বিচারাধীন থাকার পর অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে তিন বছরের জেল হেফাজত এবং দশ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান ঘোষণা করল জেলা আদালত।




 এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। 

জানা গেছে, গত বছর গোড়ার দিকে রায়গঞ্জের উকিলপাড়ার বাসিন্দা পেশায় তান্ত্রিক জ্যোতিষী লিটন ওরফে সুরজিৎ চক্রবর্তীর কাছে হাত দেখাতে যান রায়গঞ্জের এক মহিলা।

 সেখানে তাকে ঝাড়ফুঁক করার নিদান দেন ওই জ্যোতিষী। সে সময় ওই জ্যোতিষী ঝাড়ফুঁকের নামে ওই মহিলার আপত্তিকর ভিডিও তোলেন বলে অভিযোগ। 

আর এরপরেই রায়গঞ্জ মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলা। এরপর পুলিশের রুজু করা ৩৫৪-র বি এবং ৫০৬ ধারায় মামলা শুরু হয়।

 রায়গঞ্জ জেলা আদালতে বিচার চলার পর সোমবার অভিযুক্তকে দোষি সাব্বস্ত করে তাকে তিন বছরের কারাদন্ড ও মহিলাকে ১০ হাজার টাকা ক্ষতিপূরণ প্রদান এবং অনাদায়ে আরো তিন মাস কারাদণ্ডাদেশ দেন বিচারক।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...