মহালয়া কে সামনে রেখে গরীব দুস্ত মানুষদের বস্ত্র বিতরনের আয়োজন করল একটি সেচ্ছা সেবক সংস্থা।




বাবাই সূত্রধর, প্রতিবেদক,

দক্ষিণ দিনাজপুর,

 পুজোর শুরুতেই মহালয়া কে সামনে রেখে গরীব দুস্ত মানুষদের বস্ত্র বিতরনের আয়োজন করল একটি সেচ্ছা সেবক সংস্থা।শনিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের পি ডাবলু ডী পাড়া এলাকায় আয়োজন করা হয় অনুষ্ঠানটির।




যেখানে সাংসদ সুকান্ত মজুমদারের হাত দিয়ে বস্ত্র তুলে দেওয়া হয় দুস্ত মানুষদের।কিছুটা এন আর সি নিয়েও বক্তব্য রাখেন সাংসদ। গঙ্গারামপুর পিপুল ডেভলপমেন্ট অর্গানাইজেশন নামক সংস্থাটি সারা বছর সমাজ সেবা মূলক কাজের সঙ্গে যুক্ত থাকেন। 

পুজোর আগমনিতেই মহালয়াকে সামনে রেখে গঙ্গারামপুর পিপুল ডেভলপমেন্ট অর্গানাইজেশন সংস্থার পক্ষ থেকে শনিবার বিকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পি ডাবলু ডি পাড়া এলাকায় গরীব দুস্থ মানুষের বস্ত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেন।

 যে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার,বিশিষ্ঠ আইনজীবী বরুণ মজুমদার,সমাজসেবী চিরঞ্জীব মিত্র, শুকলাল ঘোষ,রূপেশ সরকার,গঙ্গারামপুর পিপুল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর সভাপতি সুকমল দেব,সম্পাদক বলাই ঘোষ সহ অনেকেই।

এদিন অনুষ্ঠানের শুরুতে অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়।এদিনের আয়োজিত অনুষ্ঠানে প্রায় ৮০জন মহিলাদের শাড়ি,৪০ জন পুরুষদের পাঞ্জাবি,ও বেশ কয়েকজন বাচ্চাদের জমা আয়োজন করা হয়। এরপর সাংসদের হাত দিয়ে গরীব দুস্থ মানুষদের হাতে বস্ত্র বিতরণ করা হয়।

এদিনের অনুষ্ঠানের এন আর সি নিয়েও মানুষের কাছে কিছুটা বক্তব্য রাখেন সাংসদ । এবিষয়ে বালুরঘাট লোকসভার কেন্দ্রের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন;এদের চিন্তা ভাবনাকে সাধুবাদ জানাই। 

এবিষয়ে গঙ্গারামপুর পিপুল ডেভলপমেন্ট অর্গানাইজেশন এর সম্পাদক বলাই ঘোষ জানিয়েছেন;গরীব দুস্থ মানুষদের নতুন পোশাক তুলে দিতে পারে খুব ভালো লাগলো।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...