কাজের দাবিতে বিডিও অফিসের সামনে ধর্নায় স্বর্নজয়ন্তী দলের মহিলারা।




নিজস্ব প্রতিবেদক, কালিয়াগঞ্জ।

 কাজের দাবিতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের ব্লকের যুগ্ম বিডিও অফিসের সামনে দুপুর থেকে রাত পর্যন্ত ধর্নায় বসলেন স্বর্ন জয়ন্তীর দলের মহিলারা।

 কিছু দিন আগে ব্লক অফিস থেকে সেলাইয়ের কাজের উপরে প্রশিক্ষন প্রাপ্ত স্বর্ন জয়ন্তী দলের মহিলারা স্কুল পোশাকের সেলাইয়ে দুর্নিতীর অভিযোগ তুলে যুগ্ম বিডিও পরিমল দাসের কাছে ডেপুটেশন ও অবস্থান বিক্ষোভ করেছিল। 




পড়ে যুগ্ম বিডিও আশ্বাসে তাদের অবস্থান বিক্ষোভ তুলে নেয়৷ বেশ কিছু দিন চলে গেলেও তারা স্কুল পোশাকের কাজ না পাওয়ায় স্বর্ন জয়ন্তী গ্রুপের মহিলারা শুক্রবার দুপুরে যুগ্ম বিডিও সাথে দেখা করতে আসেন কোন সদুত্তর না পাওয়ায় মহিলারা যুগ্ম বিডিও অফিসের সামনে ধর্নায় বসে।

 প্রায় রাত ৯ টা পর্যন্ত ধর্না চলে স্বর্নজয়ন্তী দলের মহিলাদের। রাতে ধর্না চলায় ছুটে আসে কালিয়াগঞ্জ থানার পুলিশ।অবশেষে বিডিও প্রসূন কুমার ধারায় সাথে দীর্ঘনক্ষন আলোচনার পর বিডিও প্রসূন কুমার ধারা প্রতিশ্রুতিতে মহিলারা তাদের ধর্না তুলে নেয়।

স্বর্নজয়ন্তী দলের মহিলারা জানান তাদের দাবি না মানা হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে নামা হবে। স্বর্নজয়ন্তী মহিলাদের অভিযোগ,সরকারি নিয়ম অনুসারে সেলাইয়ের উপরে সরকারি প্রশিক্ষন প্রাপ্ত স্বর্নজয়ন্তীদের দিয়ে বিভিন্ন স্কুলের পোশাকের সেলাইয়ের কাজ করানো। 

কিন্তু ব্লক প্রশাসন তাদের কাজ না দিয়ে বিভিন্ন ঠিকাদার সংস্থার মাধ্য কাজ করানো হচ্ছে। তারি প্রতিবাদে আজ তারা ধর্নায় বসে।

 তাদের দাবি সরকারি নিয়ম মেনে তাদের কাজ দেওয়া হোক। 

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...