এবি বঙ্গনিউজ, উলুবেড়িয়া।
উলুবেড়িয়ার প্রাক্তন সাংসদ মরহুম সুলতান সাহেবের তৃতীয় তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা.
উলুবেড়িয়ার বিশিষ্ট ক্রীড়াপ্রেমী সংস্কৃতিমনা মানবদরদি ও রাজনৈতিক ব্যক্তিত্ব আলোকময় জীবনে সংসদ সুলতান আহমেদের তৃতীয় তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়ার মজলিস আয়োজন করা হয়েছে উলুবেড়িয়ার সিনিয়র মাদ্রাসার নামাজ ঘরে।
, বুধবার জোহরবাদ মাদ্রাসার হাফেজি বিভাগের কোরআন তেলাওয়াতের মাধ্যমে এই স্মরণ সভা অনুষ্ঠিত হয়. আয়োজিত স্মরণ সভায় মাদ্রাসার সকল শিক্ষক ও কর্মচারীগণ ছাত্র-ছাত্রী উপস্থিতি ছিলেন. মাদ্রাসার প্রধান শিক্ষক শাহাজান মল্লিকের সভাপতিত্বে আলোচনা করেন আরবি বিভাগের শিক্ষক আবু বক্কর সাহেব ও আর বিশিষ্ট জ্ঞানীগণ প্রমুখ. সুলতান সাহেবের কর্মজীবন ও ব্যক্তি হিসাবে সর্বশ্রেণীর মানুষের প্রতি তার অগাধ ভালোবাসা ও অবদানের কথা উল্লেখ করেন।
সেই সঙ্গে উলুবেড়িয়ার সংসদ হিসাবে তার বিভিন্ন উন্নয়নমূলক কার্যকলাপের কথা স্মরণ করেন . ।
বয়স জ্যেষ্ঠ শিক্ষক কামরুদ্দিন সাহেব সুলতান সাহেবের রুহের শান্তি কামনার মাধ্যমে দোয়ার মজলিস সমাপ্ত করেন. দোয়ার শেষে ছাত্র-ছাত্রীদের মাঝে লাড্ডু বিতরণ করা হয়.।



