আসানসোল।
ছাত্র থেকে শুরু করে কিশোর সকলকেই মাঠ মুখো করতে আসানসোল স্যানরের স্টেডিয়ামে আসানসোল গোল্ডকাপ দু'দিনব্যাপী নকআউট ফুটবল টুর্নামেন্টের আয়োজন করল ঐ অঞ্চলের বাসিন্দা কৃষ্ণ প্রসাদ,ফুটবলপ্রেমী।
টুর্নামেন্টের উদ্বোধন করতে আসেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী লক্ষীরতন শুক্লা উদ্বোধন অনুষ্ঠানে লক্ষ্মীরতন এর সঙ্গে হাজির ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনার, পুলিশ কমিশনার ডিপি সিং ছাড়াও বিশিষ্ট ব্যক্তি বৃন্দ,
উদ্বোধন অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী লক্ষ্মীরতন শুক্লা বলেন রাজ্যের সব জায়গাতেই খেলাধুলার মান বাড়াবার জন্য স্পোর্টস একাডেমি যেমন করা হচ্ছে কিছুদিনের মধ্যেই আসানসোল শিল্পাঞ্চল এও তৈরি করা হবে একটি স্পোর্টস একাডেমী।
যার ফলে যারা মাঠে খেলাধুলা করে স্পোর্টস একাডেমির ফলে তাদের খেলার মান আরো উন্নত হবে।
