রানিগঞ্জ।
পুজোর আগে রানিগঞ্জে স্বেচ্ছাসেবি সংস্থার হাত ধরে গড়ে উঠলো বস্ত্র ব্যাঙ্ক ৷ সংস্থার পক্ষ থেকে নিশীথ চক্রবর্তী জানিয়েছেন , দাদাগিরি অনুষ্ঠানে এক ব্যক্তির মুর্শিদাবাদ অঞ্চলে বস্ত্র ব্যাঙ্ক গড়ে তোলার বিষয়টি তাকে অনুপ্রাণিত করে ৷ তারপরেই তিনি শিল্পাঞ্চলে এই বিষয়ে উদ্যোগ নেওয়ার কথা ভাবতে শুরু করেন ৷
শেষে সম মনস্ক বন্ধুদের নিয়ে গরীব মানুষদের সহযোগিতার জন্যে একটি স্বেচ্ছাসেবি সংস্থা গড়ে তোলার দিকে এগিয়ে অাসেন ৷ বর্তমানে সংস্থার সদস্য সংখ্যা ৫০ জন ৷ বিগত ১০ দিনের চেষ্টায় সংস্থাটি এরই মধ্যে রানিগঞ্জের কুমার বাজার , ডিএবি স্কুলের পড়ুয়া ও কলেজের ছাত্র ছাত্রীদের সহযোগিতায় ১২০০ বস্ত্র সংগ্রহ করেছে ৷
যা আগামী দিনে রানিগঞ্জের বল্লভপুর অঞ্চলে বিতরণ করা হবে বলে জানানো হয়েছে ৷
