সালানপুর:-
সালানপুর ব্লকের মৎস্য দপ্তরের পক্ষ থেকে মঙ্গলবার মৎস্য চাষীদের কে কুড়ি কিলো করে রুই এবং কাতলা মাছের চারা দেওয়া হয়।
মঙ্গলবার দিন মোট তিনজন মৎস্যচাষী কে এই মাছের চারা দেওয়া হয়। কৃষ্ণকান্ত সেন বাসুদেবপুর জেমারী পঞ্চায়েত বাসিন্দা, বিমল কুমার দত্ত সামডি পঞ্চায়েত এর বাসিন্দা,ও কানাই ধীবর আছড়া পঞ্চায়েত বাসিন্দা।
এরা এই মাছের চারা পেয়ে খুব খুশি হন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সালানপুর পঞ্চায়েত সমিতির সভাপতি ফাল্গুনী কর্মকার ঘাসি, সহ-সভাপতি বিদ্যুৎ মিশ্র, জেলা পরিষদের কর্মদক্ষ মহম্মদ আরমান,মৎস্য রিকতা প্রবীর মজুমদার ও সুশান্ত হেমরম সহ আরও অনেক এ।

