আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে শহর এবং গ্রামের ক্লাব কর্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হল।



নিজস্ব প্রতিবেদক, মালদা, 

 আসন্ন শারদীয় উৎসবকে সামনে রেখে শহর এবং গ্রামের ক্লাব কর্তাদের নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হল।

 ইংরেজবাজার থানার উদ্যোগে এই আলোচনা সভা শুক্রবার অনুষ্ঠিত হয় মালদা বাণিজ্য ভবনের সভাকক্ষে।

 এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র, ডিএসপি বিপুল মজুমদার, ইংরেজবাজার ব্লকের ভিডিও সৌগত চৌধুরী, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহ সভাপতি কমলেশ বিহারী সহ অন্যান্যরা। 




এদিনের আলোচনা সভায় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে ক্লাব কর্তাদের হাতে গাইডলাইন তুলে দেওয়া হয়।

 পাশাপাশি সুষ্ঠুভাবে পূজা সম্পন্ন করতে বিভিন্ন নিয়ম নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যেমন বড় বাজেটের পুজো কমিটিগুলোকে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থা করতে বলা হয়।

 এ বিষয়ে ইংরেজবাজার থানার আইসি শান্তনু মিত্র জানান, আজ গ্রাম এবং শহরের ক্লাব কর্তাদের নিয়ে পুজো নিয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছিল।

 পূজার নিয়মাবলী তুলে ধরা হয় উদ্যোক্তাদের সামনে। তার সঙ্গে পূজো নিয়ে তাদের সমস্যার কথা শুনেন এবং সেগুলির সমস্যা সমাধানের আশ্বাস দেন তিনি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...