দক্ষিণ দিনাজপুর,২১সেপ্টেম্বর;
এক যুবক কে দিন দুপুরে মারধর সহ সোনার মালা ছিনতাইয়ের অভিযোগে উঠল বেশ কয়েক জন দুষ্কৃতীদের বিরুদ্ধে।চাঞ্চল্য ঘটনাটি ঘটেছে শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কালিতলা এলাকায়।
যুবক থানায় লিখিত অভিযোগ জানালে ঘটনার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
বাপি শীল নামক ওই যুবকের অভিযোগ, তার ছেলেকে নিয়ে স্কুল থেকে বাড়ি ফেরার সময় কালিতলা এলাকায় বেশ কয়েকজন দুষ্কৃতী তার বাইক আটকে হপ্তা চাইতে থাকে,টাকা না দিলে তাকে মারধর শুরু করে ,কেরে নেওয়া হয় সোনার মালা বলে অভিযোগ
দস্থাধ্বস্তির দেখে এক সিবিক ভলেন্টিয়ার আটকাতে গেলে তার হাতেও আঘাত করা হয়।
পরিস্থিতি বুঝে ওঠার আগেই চম্পট দের দুষ্কৃতীরা ।
এবিষয়ে বাপি শীল জানিয়েছেন;ছেলেকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাকে দুষ্কৃতীরা পথ আটকে টাকা চায়,না দিলে তাকে মারধর করা হয়।
এবিষয়ে বাপির ভাই কাজল শীল, ও এক পথ চলতি যুবক সোমনাথ শীল জানিয়েছেন; দুষ্কৃতীরা রাস্তায় বাপি শীলকে মারধর করে সোনার চেন নিয়ে চলে গেছে ,ঘটনার দুষ্কৃতীদের শাস্তি চায়।
এবিষয়ে এক সিভিক ভলেন্টিয়ার জানিয়েছেন;মারামারি দেখে আটকাতে গেলে তার হাতে আঘাত লাগে।
এরপর থানায় লিখিত অভিযোগ জানালে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

