উঃ দিনাজপুর,,
বিদ্যুতের মূল্য কমানো সহ ৭ দফা দাবি নিয়ে সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ বিদ্যুৎ বন্টন সংস্থার দপ্তরে ডেপুটেশন দিল বিজেপির যুব মোর্চা ।
বিজেপির যুব সংগঠনের ডেপুটেশন শুরু হয় আজ দুপুরে মহেন্দ্রগঞ্জ নাট মন্দির প্রাঙ্গন থেকে মিছিল করে এসে যুব মোর্চার কর্মিরা হাজির হয় বিদ্যুৎ দপ্তরে।
যুব মোর্চার রাজ্য নেতা গৌরাঙ্গ দাস ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি নেতা রুপক রায়,হরিগোপাল মন্ডল,১৯ নম্বর যুব মোর্চার সভাপতি মধুসুধন শীল সহ অন্যানরা।
পুলিশি পাহারায় এদিন ডেপুটেশন গ্রহন করে কালিয়াগঞ্জ বিদ্যুৎ বন্টন সংস্থার স্টেশন ম্যানেজার সৌম্যদীপ কাড়ার।
শান্তিপূর্ণ ডেপুটেশনে বিদ্যুৎ মূল্য কমানোর ছাড়াও দাবি ছিল ভুতুরে বিল পাঠানো বন্ধ করা,অন্যান বিদ্যুৎ খরচ কমানো,নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়ার ক্ষেত্রে কোন প্রকার গড়ি মাশি কড়া চলবে না, পূজা কমেটি কাছে অস্থায়ী বিদ্যুৎ সংযোগ বাবদ যে আগাম অর্থ নেওয়া হয়,সেই অর্থ পূজার শেষে সাত দিনের মধ্যে ফেরত দিতে হবে।
না হলে আগামীতে আন্দোলনে নামতে বাধ্য হবে যুব মোর্চা।



