রূপশ্রী প্রকল্পের চেক পেল রায়গঞ্জ ব্লকের উপভোক্তারা।




নিজস্ব প্রতিবেদক, রায়গঞ্জ,, 

 রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের অনুপ্রেরনায়, অনুষ্ঠানের মধ্য দিয়ে বিবাহযোগ্যা মেয়েদের পরিবারের হাতে রূপশ্রী প্রকল্পের চেক তুলে দেন তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি।




 রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সভাপতি ছিতা টুডু ও সহ সভাপতি মানষ ঘোষ উপভোক্তাদের হাতে ২৫ হাজার টাকার চেক তুলে দেন। রূপশ্রী প্রকল্পের এই টাকা পেয়ে চরম উপকৃত হলেন কন্যাদায়গ্রস্ত পিতামাতারা। তারা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে অশেষ ধন্যবাদ জানান। 

 রাজ্যের মা মাটি মানুষের সরকারের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় একাধিক জনমুখী প্রকল্প চালু করেছেন। যারমধ্যে অন্যতম কন্যাদায়গ্রস্ত পিতামাতার মেয়ের বিবাহের আর্থিক সাহায্য হিসেবে রূপশ্রী প্রকল্প। 




 রাজ্যের অপেক্ষাকৃত গরীব দুস্থ পরিবারের মেয়েদের বিয়ের আর্থিক সাহায্য এই প্রকল্প। দেড় লক্ষ টাকার কম উপার্জনকারী পরিবারের বিবাহযোগ্যা কন্যারা এই সহায়তা পেয়ে থাকেন। 

উত্তর দিনাজপুর জেলার তৃনমূল কংগ্রেস পরিচালিত রায়গঞ্জ পঞ্চায়েত সমিতি ব্লকের বিভিন্ন গ্রামপঞ্চায়েত এলাকার কন্যাদায়গ্রস্ত পরিবার ও কন্যাদের হাতে রাজ্য সরকারের রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকার চেক ও শংসাপত্র তুলে দেওয়া হল। 

রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মানষ ঘোষ বলেন, এদিন মোট ৬৯ জন উপভোক্তার হাতে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধায়ের স্বপ্নের প্রকল্প রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা তুলে দেওয়া হল। 




ইতিমধ্যেই রায়গঞ্জ ব্লকজুড়ে রূপশ্রী প্রকল্পের পৌনে তিন কোটি টাকা প্রদান করা হয়েছে। 

এই প্রকল্পের টাকা প্রদান কর্মসূচি লাগাতার চলবে। এদিকে রূপশ্রী প্রকল্পের ২৫ হাজার টাকা হাতে খুবই খুশী উপভোক্তারা।

 তাঁরা জানান, এই টাকা পাওয়াতে তাঁরা ভীষনভাবে উপকৃত হয়েছেন। 

এমন অনেকেই রয়েছেন রাজ্য সরকারের এই রূপশ্রী প্রকল্পের অনুদান না পেলে তাদের বিয়ে হওয়াই সম্ভব ছিলনা। রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাতে ভোলেননি তাঁরা।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...