মালদা, ১৭ সেপ্টেম্বর :
জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন পুরুষ ও মহিলাদের নকল অঙ্গ হুইল চেয়ার প্রদান।মঙ্গলবার মালদা জেলা প্রশাসনের উদ্যোগে মালদা জেলা রেগুলেটেড মার্কেটে প্রতিবন্ধীদের হাতে বিভিন্ন সহায়ক যন্ত্র তুলে দেওয়া হয়।
এদিন জেলা প্রশাসনের উদ্যোগে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে হুইল চেয়ার, ট্রাই সাইকেল, হেয়ারিং এইড, ওয়াকিং স্টিক সহ অন্যান্য সহায়ক যন্ত্র তুলে দেওয়া হয়।
প্রশাসনকে পাশে পেয়ে খুশি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরাও। জেলা প্রশাসনের ব্যবস্থাপনায় ভারত সরকারের গ্রামীন বৈদ্যুতীকরণ দপ্তরের আর্থিক সহযোগিতায় অন্যভাবে সক্ষম(প্রতিবন্ধী ) ৫৪৬ জন ব্যক্তিকে বিভিন্ন ধরনের সহায়ক যন্ত্র প্রদান করা হয়।
উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা শাসক অরুণ কুমার রায়,গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য স্বাগত সেন,সি ডাব্লু সির চেয়ারপার্সেন চৈতালী সরকারসহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা।
অনুষ্ঠান সম্পর্কে অতিরিক্ত জেলা শাসক অরুণ কুমার রায় বলেন,২০১৮ সালে বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের নাম নথিভুক্ত করা হয়েছিল। কার কি ধরনের প্রয়োজন রয়েছে সেই মতো জিনিস প্রদান করা হয় তাদের।
হুইল চেয়ার থেকে শুরু করে নকল অঙ্গ, সবকিছুই প্রদান করা হয় একটি অনুষ্ঠানের মাধ্যমে।
