হাওড়া জেলার জয়পুর থানা ও আমতা দুই ব্লকের অন্তর্গত অমরাগড়ি গ্রাম পঞ্চায়েত এলাকার আপামর জনসাধারণের দীর্ঘ দিনের দাবি ছিল পাকা পথ।
পঞ্চায়েত নির্বাচনের আগে ঘটাকরে গত পঞ্চায়েত এর ত্রিস্তর জনপ্রতিনিধি ও ব্লকের আধিকারিক বর্গ সহ সমাজের বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এক গুচ্ছ পাকা ও পিচ , কংক্রিটের পথের কাজ শুরুর আনুষ্ঠানিক উদ্বোধন হয়।
তারপর লোকসভা নির্বাচন গেল এই কয়েক বছর ধরে দীর্ঘ সময় নিয়ে ধীর গতিতে এগিয়ে চলছে পাকাপথ নির্মানের কাজ।অমরাগড়ি গ্রামের ঝিলগোড়া থেকে ঝিখিরা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র,অমরাগড়ি বকুলতলা থেকে জয়পুর উত্তর বেড়িবাঁধ, ঝামটিয়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কলসডিহি মহাকালীদহ গ্রাম পর্যন্ত কয়েক কিলোমিটার এই পথ।
দীর্ঘ টালবাহানা করে পথ নির্মাণ এর কাজ চলছে নিম্ন মানের বলে অভিযোগ রয়েছে এলাকার আপামর জনসাধারণের।এ সম্পর্কে এলাকার মানুষ বিভিন্ন ধরনের জনপ্রতিনিধিদের বারে বারে অভিযোগ করেন বলে আমাদের প্রতিনিধিকে জানান। চার কড়া বড়ো কচাদিয়ে চার আঙ্গুল দিয়ে উপরে ছোট কচা বা স্টোন চিপ দিয়ে কাজ করছে ঠিক ঠাক ভাবে পাইলেন হয় নি ও মাটি ভরাট, সেই সঙ্গে ক্যালভর্ট নির্মাণ হচ্ছে সরু রড দিয়ে।
এছাড়াও কয়েক জন তৃণমূল নেতার আঙ্গুল হেলনে ,যে স্হানদিয়ে পথ নির্মাণ করা হয়েছে কোন নিয়ম কানুন না মনে ব্যাক্তি সর্থ চরিতার্থ করতে ও লুটেপুটে খেতে নির্বিচারে নানা ধরনের গাছ কেটে ও ঘর বাড়ি দোকান ভাঙচুর করে উচ্চ তৃণমূল নেতাদের কথায় কান না দিয়ে একতরফা ভাবে এক নৈরাজ্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া যায় এলাকার মানুষ দের সাথে কথা বলে ।
এই ঘটনা সম্পর্কে কোন নেতা মুখ খুলতে নারাজ। এলাকায় এলাকায় জনরোষ অব্যাহত। বৃষ্টি বাদলে অসুস্থ বৃদ্ধ বৃদ্ধা অন্তঃসত্ত্বা ছাত্র ছাত্রী শিশু দের এই পথ দিয়ে যেতে জীবন ওষ্ঠাগত ,ঝিখিরা হাওড়া রোডের অমরাগড়ি বকুলতলায় পথ অবরোধ কর্মসূচি ও করে ভুক্তভোগী এলাকাবাসী পরে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে শিঘ্রই রাস্তা নির্মাণের প্রতিশ্রুতি দিয়ে অবরোধ উঠে যায় সে এখন অতীত।
এলাকাবাসী চাইছে উচ্চ পর্যায়ের তদন্ত করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি ও শিঘ্রই রাস্তা পথ নির্মাণ করা হোক।



