ছাত্র ছাত্রীদের বৃক্ষ দিয়ে পালিত করলেন শিক্ষক দিবস জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসায়।





সংবাদদাতা ,রাজু সেখ। 
 মুর্শিদাবাদ। 



 আজ ৫ই সেপ্টেমবর মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর মুনিরিয়া হাই মাদ্রাসা শিক্ষক দিবস পালিত হলো। 

ছাত্র-ছাত্রীদের পুরস্কার বিতরণীর পাশাপাশি প্রত্যেক ছাত্র-ছাত্রীকে একটি করে গাছ দেওয়া হয়। মুনিরিয়া হাই মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। 




সূরা, রবীন্দ্রসঙ্গীত, আবৃতি,নাটক সহ বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে পালিত হল শিক্ষক দিবস। 

আজ সমস্ত প্রতিযোগিতা বিজয়ী ছাত্রছাত্রীদের পুরস্কারের পাশাপাশি একটি করে গাছ উপহার দেয়া হলো এবং ছাত্র-ছাত্রীদের কে গাছের প্রয়োজনীয়তা বোঝানো হলো ।

উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান শিক্ষক আনিসুর রহমান মহাশয়, প্রাক্তন শিক্ষক আব্দুল হান্নান মহাশয় সহ অনেক শিক্ষক-শিক্ষিকাগণ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...