নিউজ ডেস্ক:
হলদিয়া পেট্রো কেমিক্যালের ন্যাপথা ক্র্যাকার ইউনিটে বিধ্বংসী অগ্নিকাণ্ড। কাজের সময় অগ্নিকাণ্ডের জেরে পাঁচ-ছ’জন শ্রমিক গুরুতর জখম হয়েছেন বলে জানা গেছে।দমকলের ১০টি ইঞ্জিনের চেষ্টায় আগুনের লেলিহান শিখাকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।শুক্রবার বেলা ১১টা নাগাদ আগুন লাগে হলদিয়াপেট্রোকেমিক্যালসের ন্যাপথা ইউনিটে।কি কারনে আগুন লাগলো এখনো পর্যন্ত যায় নি।
