বুধবার ধুমধাম করে পূজা হলো যন্ত্রের দেবতা বিশ্বকর্মার।




নিজস্ব প্রতিবেদক,

মালদা, ১৮ সেপ্টেম্বর :

 বুধবার ধুমধাম করে পূজা হলো যন্ত্রের দেবতা বিশ্বকর্মার।এদিন সকাল থেকে সারাদেশের সাথে মালদা জেলার বিভিন্ন প্রান্তে পূজা করা হয়। সকাল থেকে বিভিন্ন কল-কারখানা, সরকারি প্রতিষ্ঠান ও নিজেদের বাড়িতে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। 

ঢাকঢোল বাজিয়ে আয়োজন করা হয় বিশ্বকর্মা পুজার। মালদা কালেক্টরেট পুল গ্যারেজ, বিএসএনএল অফিস, স্টেট ট্রান্সপোর্ট, গৌড় কন্যা বাস টার্মিনাস, মালদা রেল স্টেশনের ডিজেল সেড সহ বিভিন্ন কলকারখানায় নিষ্ঠার সাথে পালন করা হয় যন্ত্রের দেবতা বিশ্বকর্মার পূজা।




এর পাশাপাশি নিজেদের বাহন পূজা করেন সাধারণ মানুষ। হিন্দু-মুসলিম সমস্ত সম্প্রদায়ের মানুষ নিজেদের চার চাকা, দুই চাকা সহ অন্যান্য ব্যবহারযোগ্য জিনিস পুজো করেন। 

মালদা প্রশাসনিক ভবন চত্বরে সরকারি গাড়ি ও পূজা করা হয়। ঢাক বাজিয়ে ধূপ ধুনো দিয়ে পুরোহিত পুজা করেন গাড়িগুলিকে।

 সারাবছর যেন গাড়ি,কল-কারখানা ও অন্যান্য জিনিসগুলো যেন ভালোভাবে চলে এই কামনা করে অনেকেই সকাল থেকে উপোস করে পূজার্চনা করেন।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...