রানীগঞ্জের জে কে নগর কোলিয়ারি তে এজেন্ট কে ঘিরে বিক্ষোভ।




নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, আসানসোল। 

 রানীগঞ্জের জেমারি পঞ্চায়েতের অন্তগত জে কে নগর কোলিয়ারি তে এজেন্ট কে ঘিরে বিক্ষোভ। 

গ্রামবাসীদের অভিযোগ সাতদিন ধরে এই জেমারি অঞ্চলে লাইন না থাকায় এলাকাবাসীদের অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।



এই কোলিয়ারি শুরু হওয়ার সময় এগ্রিমেন্ট করা ছিল জেমারি অঞ্চলে জল লাইন অ্যাম্বুলেন্স পরিষেবা দিতে হবে ।

কিন্তু সাত দিন ধরে ইসিএলের ম্যানেজমেন্ট লাইন না দেওয়ার ফলে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। গ্রামবাসীদের জে কে নগর কোলিয়ারির এজেন্টকে বলতে গেলে বলেন এই সমস্যার সমাধান করতে পারবো না দরকার পড়লে কোলিয়ারি বন্ধ করব বলে হুমকি দেন ।

এজেন্ট কে জিজ্ঞেস করা হলে কোন উত্তর দিতে চাইনি সংবাদ মাধ্যম কে ।

জেমারী অঞ্চলের গ্রামবাসীদের বক্তব্য যদি ইসিএলের এজেন্ট আমাদের দাবি নায্য দাবি না মানে তাহলে এই বিক্ষোভ চলবে। 

অন্যদিকে এই জে কে নগর কোলিয়ারি শ্রমিকরা কাজ বন্ধ রাখে এবং উৎপাদন বন্ধ রয়েছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...