হস্তশিল্প বিক্রেতাদের উন্নয়ন নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয় মালদা জেলা শিল্প কেন্দ্রের উদ্যোগে। সোমবার সকাল সাড়ে এগারোটা নাগাদ, এই আলোচনা সভা শুরু হয়।
আলোচনা সভা অনুষ্ঠিত হয় জেলা শিল্প কেন্দ্রর সভা কক্ষে।
এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন, মালদা জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল, জেলা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সুদীপ মন্ডল, মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সহ সভাপতি অমলেশ বিহানি, মালদা ইন্ডাস্ট্রিয়াল চেম্বার অব কমার্সের সভাপতি নারায়ণ চন্দ্র আগারওয়ালা, সম্পাদক সুভাষ হালদার, সহ সম্পাদক শৈলেশ বিশ্বাস সহ অন্যান্য আধিকারিক ও শিল্পপতিরা।
জেলার বিভিন্ন প্রান্ত থেকে বেকার যুবক-যুবতীদের নিয়ে বিভিন্ন বিষয়ে প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করার উদ্যোগ নেয় জেলা শিল্প কেন্দ্র। কখনো পাইপ লাইনের কাজ শিখিয়ে কখনো বা প্লাস্টিক বর্জনের জন্য কাগজের ব্যাগ তৈরির প্রশিক্ষণ। এই সমস্ত প্রশিক্ষণ নিয়ে বহু বেকার যুবক যুবতী নিজেদের পায়ে দাঁড়িয়েছে।
সোমবারের আলোচনা সভায় তুলে ধরা হয় যারা হস্তশিল্প তৈরি করছেন তাদের জিনিসগুলি বাজারে যাতে বিক্রির প্রক্রিয়া উন্নত হয় সেই বিষয়গুলো নিয়েও দীর্ঘ আলোচনা করা হয় এই আলোচনা সভায়।
জেলা শিল্প কেন্দ্রের আধিকারিক মানবেন্দ্র মন্ডল বলেন, হস্তশিল্প বিক্রেতাদের নিয়ে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
তাদের জিনিসপত্র বিক্রিতে উন্নত সাধন ঘটনো এই আলোচনা সভার উদ্দেশ্য। বিভিন্ন দপ্তরের আধিকারিক ও শিল্পপতিরা এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন।
