বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ মালদহ জেলা শাখার উদ্যোগে রক্তদান ও নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির।




মালদা ৮ সেপ্টেম্বর ঃ 

রবিবার  স্থানীয় ফোয়ারা মোড়ে  অনুষ্ঠিত হয়ে গেল, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ মালদহ জেলা শাখার উদ্যোগে  রক্তদান ও নিঃশুল্ক স্বাস্থ্য পরীক্ষা শিবির।

 উদ্বোধন করলেন ড. সুকান্ত মজুমদার, সাংসদ  বালুরঘাট। বিশেষ অতিথি ছিলেন ডঃ তাপস চক্রবর্তী।  এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য যুগ্ম সম্পাদক সহদেব সাহা ও রাজ্য সহসম্পাদক উজ্জ্বল কুমার তালুকদার।

 ৫০ জন রক্তদাতা  রক্তদান করেন।প্রায় ১০০ জন  মানুষ এই শিবিরে স্বাস্থ্য পরীক্ষা করান। ডঃ অভিজিৎ মিশ্র, ডঃ সুস্মিতা সরকার ও ডঃ শুভশ্রী কুমার এই শিবিরে পরিষেবা প্রদান করেন। এই শিবিরে ব্লাড প্রেশার, ব্লাড সুগার ও ই.সি.জি. করারও ব্যাবস্থা ছিল। 

বিনামুল্যে রোগীদের ওষুধ বিতরণ করাও হয়। রাজ্য সহসম্পাদক উজ্জ্বল কুমার তালুকদার  বলেন, মানবসেবা ও সামাজিক দ্বায়িত্ব সম্পর্কে মানুষকে সচেতন করার উদ্দেশ্যে এই শিবির অনুষ্ঠিত হয়েছে। গত বছর থেকে এই কাজ আমরা শুরু করেছি, এই মহৎ কাজ আমাদের চলতেই থাকবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...