মালদা, ২২ সেপ্টেম্বর ঃ
শ্যালককে বাড়িতে ডেকে মারধর করার অভিযোগ উঠল ভগ্নিপতির বিরুদ্ধে৷
শনিবার রাতে ঘটনাটি ঘটেছে চাঁচলের বিস্টুপুর এলাকায়৷ আক্রান্ত শ্যালককে প্রথমে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতাল ও পরে মালদা মেডিকেলে ভরতি করা হয়েছে৷
আক্রান্ত শ্যালকের নাম তজমূল হক (২৫)৷ জানা গিয়েছে, ভগ্নিপতি সালাম শেখ তজমূলকে বাড়িতে ডেকে মারধর করে মোবাইল ও নগদ ৩ হাজার টাকা ছিনিয়ে নেয়৷ রবিবার সকালে চাঁচল থানায় মৌখিকভাবে অভিযোগ দায়ের করা হয়েছে৷
