লরির ধাক্কায় মৃত্যু ৩জন সিভিক ভলেন্টিয়ার সহ মোট ৫জনের,আহত ১।




নিজস্ব প্রতিবেদক।

 এবি বঙ্গনিউজ,দ, দিনাজপুর।



 লরির ধাক্কায় মৃত্যু ৩জন সিভিক ভলেন্টিয়ার সহ মোট ৫জনের,আহত ১,। 




 মর্মান্তিক ঘটনাটি ঘটেছে সোমবার ভোরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর ৫১২নম্বর জাতীয় সড়কের পুনর্ভবা ব্রিজের সামনে। 

এদিন বালুরঘাট থেকে বুনিয়াদপু রের দিকে যাওয়া একটি লরি দ্রুত গতিতে ধাক্কা মারে ব্রিজের সামনে থাকা একটি চায়ের দোকানে। 

ঘটনাস্থলেই মৃত্যু দুই জন সিভিক ভলেন্টিয়ার সহ মোট চারজন। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় গঙ্গারামপুর থানার পুলিশ। 

আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের অবস্থা গুরুতর হওয়ায় একজনকে মালদা অপরজনকে রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়।




 রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তরিত আহত সিভিক ভলেন্টিয়ার এর রাস্তাতেই মৃত্যু হয়। ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। 

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই সিভিক ভলেন্টিয়ার দের নাম অয়ন দাস (২৭), তোফাজ্জল মিয়া (২৮) ও প্রকাশ বর্মন(২৭) তাদের বাড়ি গঙ্গারামপুর থানার সাহাপাড়া , বানিহার ও নয়াবাজার এলাকায়। 

এদের মধ্যে অয়ন দাস ও তোফাজ্জল মিয়া ঘটনাস্থলেই মারা যায় বলে খবর।




 প্রকাশ বর্মন কে রায়গঞ্জ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাস্তায় মৃত্যু হয় তার। আরো দুজন মৃত ব্যক্তির নাম নিমাই রায় (৪০), বিনয় হালদার (২৫) এদের বাড়ি পশ্চিম হালদারপাড়া ও শিববাড়ি এলাকায়।

 পুলিশ সূত্রে আরো জানা গেছে রবিবার রাতে ওই চার সিভিক ভলেন্টিয়ার এর পাহারার ডিউটি ছিল। ভোর হতেই পুনর্ভবা ব্রিজের সামনে থাকা জগত রায়ের চায়ের দোকানে চা খেতে যায় ওই চার সিভিক ভলেন্টিয়ার।

 এছাড়াও সেখানে চা খেতে এসেছিল আরো দুজন শ্রমিক। বালুরঘাট থেকে বুনিয়াদপুর এর দিকে যাওয়া একটি লরি দ্রুতগতিতে এসে নিমিষের মধ্যে ভেঙে চুরমার করে দেয় চায়ের দোকানটি। 

লরির ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় অয়ন দাস , তোফাজ্জল মিয়া , নিমাই রায়,ও বিনয় হালদার এর। গুরুতর ভাবে আহত হয় বিধু দাস ও প্রকাশ বর্মন।

ঘটনার খবর পেয়ে ই ঘটনার স্থলে পৌঁছাই গ্রাম বাসী ও পুলিশ,আহতদের উদ্ধার করে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়।

ওই দুই জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তড়িঘড়ি বিধু দাস কে মালদা ও প্রকাশ বর্মন কে রায়গঞ্জ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। রায়গঞ্জ স্থানাতরিত সিভিক ভলেন্টিয়ার প্রকাশ শের রাস্তাতেই মৃত্যু হয়।

 এবিষয়ে চায়ের দোকান মালিক জগৎ রায় ,ও দুই এলাকা বাসী জানিয়েছেন,ঘটনাটি মর্মান্তিক, লোরিটির গতি বেশি থাকাই এমন ঘটনা ঘটলো আজ। 

এদিন ঘটনার পরই লরি ছেড়ে ড্রাইভার ও খালাসী পলাতক এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...