এই বাংলায় এন আর সির বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ বার বার গর্জে উঠবে; শুভাশিস




পার্থ কুশারী ,বারুইপুর ,

 দক্ষিণ চব্বিশ পরগনা :---  

বিলগ্নকরনি নেমেছে ভারত সরকার। ছোট ছোট কোম্পানিগুলো ও উঠে যাবে পরে। এই বাংলায় রবিন্দ্রনাথ,বিবেকানন্দ,রাম কৃষ্ণ, বিদ্যাসাগরের জন্ম। 

যারা ভারতের নব জাগরনের স্বপ্ন দেখাত। নাগরিক পঞ্জিকার মাধ্যমে বিদেশি চিহ্নিত করে যাদের ভারত থেকে বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ কে তাড়ানোর চেষ্টা হচ্ছে। 

তাদের কে বলি এর বিরুদ্ধে বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে প্রতিবাদ শুরু হয়েছে। বার বার প্রতি অঞ্চলে এই প্রতিবাদ প্রতিরোধ গর্জে উঠবে। 




এমন বললেন রাজ্যসভার সংসদ শুভাশিস চক্রবর্তী। সোমবার বারুইপুরের ফুলতলায় বিডিও অফিসের কাছে বারুইপুর ব্লক তৃনমূল কংগ্রেসের উদ্যগে এন আর সির বিরুদ্ধে গন অবস্থান ও সত্যাগ্রহ অনুষ্ঠানে এসে এই কথা বলেন রাজ্য সভার সংসদ। 




ছিলেন বিধায়ক নির্মল মন্ডল,ব্লক তৃনমূল কংগ্রেসের সভাপতি শ্যামসুন্দর চক্রবর্তী,জেলা পরিষদের জন স্বাস্থ্য কর্মাধ্যক্ষ আবু তাহির সরদার, ব্লকের আই এন টি টি ইউ সি সভাপতি বিভাস সরদার,বারুইপুর পশ্চিম ও পূর্বের যুব সভাপতি রবিউল হক ও লিয়াকত আলি মন্ডল। 

এদিন দুপুর থেকে বিকাল পর্যন্ত এই অবস্তান চলে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...