হাতে সময় নেই বল্লেই চলে কয়েকদিন পড়েই দেবী দূর্গার বোধন।




নিজস্ব প্রতিবেদক, 

উঃ দিনাজপুর। 

 হাতে সময় নেই বল্লেই চলে কয়েকদিন পড়েই দেবী দূর্গার বোধন। সেই পর্যায়ের ব্যস্ততা তুঙ্গে সমস্ত দূর্গা পূজা কমেটি গুলির। উত্তর দিনাজপুর জেলার বিগ বাজেটের নজর কাড়া পূজা গুলির মধ্যে অন্যতম করনদিঘি ব্লকের সার্বজনীন দুর্গা পূজা।

 এই পূজা বরাবরই সকলের নজর কাড়ে। তাই এবারও পিছিয়ে নেই ।এ পুজোর অন্যতম উদ্যোক্তা তথা 


 তৃণমূল যুব কংগ্রেসের জেলা সভাপতি গৌতম পাল।



প্রতিবারের ন্যায় এবারও তাদের মন্ডপ করা হয়েছে কাল্পনিক মন্দিরের আদলে। যেখানে স্থান পেয়েছে সুক্ষ সুক্ষ অনেক কারুকার্য।যা কাচ দ্বারা নির্মিত হচ্ছে। 

পৌরাণিক মন্দিরের আদলে এবারও তাদের মন্ডপ গড়া হচ্ছে । এছাড়া প্রতিবারের মতো তাদের প্রতিমা তেও এবারও থাকছে চমক। 

এবার প্রায় ২৬ ফুট চওড়া এবং ১৭ ফিট উচ্চতা বিশিষ্ট প্রতিমা তাদের মন্ডবে ঠাঁই পাচ্ছে। পূজা মন্ডপে থাকছে রাজ্যের মা-মাটি-মানুষের উন্নয়নের ছোঁয়ার বিভিন্ন মডেল কন্যাশ্রী,রুপশ্রী সেভড্রাইভ সেভলাইফ,সবুজ সাথী মতো জনমূখী প্রকল্প। 

তাতে করে সাধারন মানুষ মূখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্প সম্পর্কে অবগতি হন। মণ্ডপের ভিতরে বিশ্ব বাংলা লোগোর উপরে ঠাঁই পাবে এবারের বিশেষ আকর্ষণ পঞ্চ দুর্গা।গৌতম বাবু বলেন এই ধরনের উদ্যোগ নেওয়ার কারণ একটাই কারণ বাঙ্গালীদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। 

পৃথিবীর যে প্রান্তেই বাঙালিরা থাকুন না কেন তারা এই পুজোতে আনন্দ করতে পিছুপা হয়না। তাই কমিটির সিদ্ধান্ত মোতাবেক তারা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ব বাংলা লোগো উপরে এবার পঞ্চ দুর্গা দাঁড়িয়ে থেকে যাতে সারা বিশ্বের বাঙ্গালীদের আশীর্বাদ করে যাতে সকলের এই বছরটা ভালো যায়। 

এবং সুস্থ যাতে থাকে সবাই। গৌতম বাবু বলেন তাদের এই পুজো য় এবার সামাজিক কিছু সচেতনতামূলক প্রচার যেমন থাকছে তেমনই রাজ্যে উন্নয়নের মা-মাটি-মানুষের সরকার কি করছে সাধারণ মানুষের জন্য তার সব কয়টাই বিভিন্ন ফ্লেক্স এর মাধ্যমে এবং মডেল এর মাধ্যমে তুলে ধরা হবে।তিনি বলেন এর জন্য কলকাতা থেকে অরজিনাল ঘাস নিয়ে আসা হচ্ছে যেটা মণ্ডপের সামনে পাতা হবে এবং সেখানেই কিছু কিছু পুতুল দিয়ে মডেল করা হবে।তাই এখোন চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। 

এবারে তাদের পূজা ষষ্ট বর্ষে পদার্পন করেছে। চতুর্থীর দিন জেলা প্রশাসন আধিকার,জেলার জন প্রতিনিধি উপস্থিতির মধ্যদিয়ে টলিউডের খ্যাতনামা শিল্পী শ্রাবন্তীর অনুষ্ঠানের মধ্য দিয়ে করনদিঘি সার্ব্বজনীন পূজার সূভ সূচনা করা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...