মালদা, ১৬ সেপ্টেম্বর
:
লুচির দোকানের বোমাবাজি। দোকানের জিনিসপত্র ক্ষতি। ছাদ ফুটো হয়েছে। জলের লাইন নষ্ট হয়েছে।
রবিবার গভীর রাতের ( রাত দেড় টা) ঘটনা।ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার সাদুল্লাপুর মোর এলাকায়।
ব্যবসায়ীদের অভিযোগ তোলা না দেওয়াতে এই বোমা নিয়ে হামলা করেছে দুষ্কৃতীরা। কয়েক দিন আগে ৫ হাজার টাকা তোলা দাবি করেছিল এলাকার কয়েকজন দুষ্কৃতী।
তোলা না দেওয়াতে এই হামলা বলে মনে করছেন স্থানীয় ব্যবসায়ীরা। ঢিল ছোঁড়া দূরত্বে পুলিশ ক্যাম্প। তারপরও দুষ্কৃতীরা কি করে বোমা নিয়ে হামলা চালালো উসকে দিয়েছে প্রশ্ন।
আতঙ্কে ব্যবসায়ীরা। ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের।
পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।

