উলুবেড়িয়া,,
আত্মরক্ষার কৌশল নিয়ে অনুষ্ঠিত হলো বিদ্যালয় ভিত্তিক সচেতনতা,
বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী হতে অষ্টম শ্রেণী পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে বিদ্যালয় ভিত্তিক অনুষ্ঠিত হলো আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ,
সমগ্ৰ শিক্ষা অভিযানে বাৎসরিক ক্যালেন্ডারে অন্তর্গত এই আত্মরক্ষার কৌশল প্রশিক্ষণ কর্মশালা,
সেই অনুযায়ী উলুবেড়িয়া দক্ষিণ চক্র বা এস আই অফিস দ্বারা পরিচালিত 13টি উচ্চ প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণী হতে অষ্টম শ্রেণী পর্যন্ত সকল ছাত্র-ছাত্রীদের নিয়ে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়,
বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষক হিসেবে কিওশি শঙ্খনাথ মুখার্জি ও ক্যারাটে প্রশিক্ষক সিম্পাই শ্রীকান্ত চ্যাটার্জি, এবং ক্যারাটে প্রশিক্ষক সেনসি রফিক আহমেদ এ র প্রশিক্ষনের মাধ্যমে এই কর্মসূচি সম্পন্ন হয়,
প্রতিটি বিদ্যালয়ে শিক্ষক থেকে ছাত্রছাত্রীরা বলেন যে বর্তমানে এই ধরনের আত্মরক্ষার কৌশল একান্তভাবে প্রয়োজন,
এবং সকলেই আশাবাদী যে আগামী দিনে এই প্রশিক্ষণ যদি ধারাবাহিক ভাবে হয় তাহলে অবশ্যই ভালো হয়।
গুমুকবেড়িয়া জুনিয়ার হাই স্কুলে র প্রধান শিক্ষিকা শায়ন ভট্টাচার্য এবং মৌবেশিয়া জুনিয়র হাইস্কুলে র প্রধান শিক্ষিকা প্রিয়ঙ্কা দাস,সমরুক শীতল চন্দ্র ইনষ্টিটিউশন এর প্রধান শিক্ষক খাতিয়ার রহমান সহ সমস্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষিকা মাননীয়া খবর বিদ্যালয় পরিদর্শিকা শুভ্রা সমাদ্দার কে আহ্বান জানান যাতে এই ধরনের প্রশিক্ষণ ধারাবাহিক ভাবে অনুষ্ঠিত হয়,।




