উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিজেপির জেলা সাধারণ সম্পাদককে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের এক কাউন্সিলর এর বিরুদ্ধে।
এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।বিজেপি নেতা সুরজিৎ সেনের অভিযোগ,বৃহস্পতিবার তার বাড়ির সামনে নোংরা ও আবর্জনা ফেলে দিয়ে যান সাফাই কর্মীরা।
জানা গেছে ওই সাফাই কর্মীরা কাউন্সিলর এর নির্দেশেই তা ফেলে দেয় ওখানে। তিনি সেই বিষয়টি জানান পাঁচ নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর রণজিৎ দে কে।
কিন্তু প্রতিকার না করে কাউন্সিলর তাকে অশ্লীল ভাষায় গালাগাল করেন এবং প্রাণে মারার হুমকি দেন।এবিষয়ে আইনের দ্বারস্থ হতে চলেছেন বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুরজিৎ সেন।
যদিও কাউন্সিলর রণজিৎ দে জানান,এই অভিযোগ ভিত্তিহীন।তিনি পুজোর সময় ওয়ার্ড পরিষ্কার করছিলেন
একটি গলিতে সাফাই হচ্ছিল।সেখানে গাড়ি ঢোকেনা।তাই সেখানকার আবর্জনা পরিষ্কার করে অন্যত্র রাখা হচ্ছিল।
পরে সেটা একসাথে সরিয়ে নেওয়া হবে।সেটা বিজেপির নেতার বাড়ি থেকে অনেক দূর।না জেনেই এমন মন্তব্য করা ঠিক নয়।
আর প্রাণে মারার হুমকি আদৌ তিনি দেননি।সেটি সম্পুর্ন মিথ্যে।
