এন আর সি র প্রতিবাদে মিছিল, হরিশচন্দ্রপুর।




মালদা ৮ সেপ্টেম্বর ঃ 

 রাষ্ট্রীয় নাগরিক পঞ্জির তালিকা থেকে আসামের ৪০ লক্ষের বেশি বাসিন্দার নাম বাদ পড়ার প্রতিবাদে এবার মালদা জেলার হরিশ্চন্দ্রপুরে তৃণমূল কংগ্রেসের নেতাবৃন্দরা সহ কয়েক হাজার মানুষ প্রতিবাদ মিছিলে অংশ নিলেন রবিবার বিকেল তিনটে নাগাদ ।

 দলিত, মুসলমান, মত্‍স্যজীবি সহ সমাজের বিভিন্ন স্তরের মানুষ এদিনের কর্মসূচিতে যোগ দেন। হরিশ্চন্দ্রপুর এলাকার বিভিন্ন গ্রাম থেকে সকল সম্প্রদায়ের বহু মানুষ যোগ দেন এদিনের অভিযানে। 

 এদিনের প্রতিবাদ মিছিলে উপস্থিত ছিলেন মালদা জেলা পরিষদের সভাধিপতি গৌরচন্দ্র মন্ডল, হরিশ্চন্দ্রপুর -১ নং ব্লকের সভাপতি তজমূল হোসেন সহ অনান্য তৃণমূল কংগ্রেসের নেতারা । 

 এরাজ্য থেকে কোন ভাবেই যেন একজন নাগরিকের নাম বাদ না পড়ে সেই দাবিতে সরব হন কর্মসূচিতে অংশগ্রহণকারী সকলেই। গর্জে ওঠেন কেন্দ্রের বিজেপি সরকারেরবিরুদ্ধে ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...