এবি বঙ্গনিউজ,স্বরুপনগরঃ
উত্তর ২৪ পরগণার একেবারে সীমান্ত লাগোয়া স্বরুপনগর থানার
শাড়াপুল- ডাকবাংলো রুরাল হাসপাতালই এখানকার মানুষের চিকিৎসার একমাত্র আশা ভরসা।
কিন্তু আউটডোরে রোগী দেখাতে গেলে তারা আরো অসুস্থ হয়ে পড়েন ।
কেননা আবাল বৃদ্ধ বণিতা সকলকেই ঝড় বৃষ্টি ও প্রখর রৌদ্রের মধ্যে আউটডোরে লাইন দিয়ে ডাক্তার দেখাতে হয়।
এই রকম ছবি প্রতিনিয়ত দেখা যায়। এমনটাই জানাচ্ছেন হাসপাতালে আসা রোগী সহ রোগীর আত্মীয়রা।
বেঙ্গল এডুকেশনাল ডেভেলপমেন্ট স্বরুপনগর শাখার সম্পাদক সমাজকর্মী মোশারফ মোল্লা জানান,এলাকার মানুষ বহুবার মৌখিক ভাবে কতৃপক্ষকে ছাউনি বা শেডের জন্য জানিয়েছেন কিন্তু তাতেও সুরহা হয়নি।
আউটডোরে দেখানো রুগীদের ছাউনির ব্যবস্থা করবার দাবী নিয়ে বেডস আগামী সপ্তাহে স্মারক লিপি জমা দিয়ে সমস্ত প্রশাসনিক কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করবে।
