রজত জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন,




বাবাই সূত্রধর ,

দক্ষিণ দিনাজপুর ,১১ই সেপ্টেম্বর;

 সরস্বতী শিশু মন্দির এর তরফে রজত জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয় বুধবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর সরস্বতী শিশু মন্দির স্কুল প্রাঙ্গণে।

এদিন স্বেচ্ছায় রক্ত দান শিবিরের প্রদীপ প্রজ্বলন মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বংশিহারি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বরূপ ভট্টাচার্য।এদিনের অনুষ্ঠানে প্রায় ৭৫জনের মতো স্বেচ্ছায় রক্ত দান করেন। 




রক্ত দাতাদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেন স্কুল কর্তপক্ষ। জেলাতে রক্ত সংকটের পাশাপাশি প্রায় অ্যাক্সিডেন্ট এর খবর শোনা যায়, আর তাই রক্ত সংকট মেটাতে রজত জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে সরস্বতী শিশু মন্দির এর পক্ষ থেকে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয় দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর এর সরস্বতী শিশু মন্দির স্কুল প্রাঙ্গণে।




এদিন অনুষ্ঠানের প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বংশিহারি ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক স্বরূপ ভট্টাচার্য,এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন রজতজয়ন্তী বর্ষ উদযাপন কমিটি সম্পাদক অভিজিৎ সরকার,সভানেত্রী আশুকনা দত্ত ,রজতজয়ন্তী বর্ষ উদযাপন কমিটি অন্যতম সদস্য বলরাম দাস,সরস্বতী শিশু মন্দির স্কুল কমিটির সম্পাদক অনিল বিশ্বাস সহ আরো অনেকেই। অনুষ্ঠানের শুরুতেই অতিথিদের পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয়,এরপর শুরু করা হয় স্বেচ্ছায় রক্ত দান শিবিরের।

যেখানে প্রায়৭৫ জনের মতো ব্যাক্তি রক্ত দান করেন।রক্ত দান করতে আসা ব্যাক্তিদের প্রথমে পেন ও গোলাপ ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়,রক্ত দান শেষে রক্ত দান কারীদের হাতে একটি করে বৃক্ষ তুলে দেওয়া হয় স্কুলের তরফে। 

এবিষয়ে সরস্বতী শিশু মন্দির স্কুল কমিটির সম্পাদক অনিল বিশ্বাস জানিয়েছেন, জেলাতে রক্ত সংকট মেটানোর পাশাপাশি রজত জয়ন্তী বর্ষ পূর্তি উপলক্ষে আমাদের স্কুলের তরফে স্বেচ্ছায় রক্ত দান শিবিরের আয়োজন করা হয়েছিল।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...