অপুষ্টি জনিত শিশুর মা ও যক্ষা রোগীদের মুরগির বাঁচ্চা প্রদান করা হয় ইটাহার ব্লকে ।




নিজস্ব প্রতিবেদক,ইটাহার,, 

 রাজ্যের মূখ্যমন্ত্রীর অনুপ্রেরনায় অভিনব উদ্যোগ গ্রহন করলো উত্তর দিনাজপুর জেলার ইটাহার প্রশাসন। অপুষ্টি জনিত শিশুর মা ও যক্ষা রোগীদের মুরগির বাঁচ্চা প্রদান করা হয় ইটাহার ব্লকে । 

এদিন ইটাহার ব্লক প্রানিবিকাশ দপ্তরের উদ্যোগে ও ব্লক প্রশাসনের সহযোগিতায় শিবিরের মাধ্যমে এদিন ব্লক শিশু বিকাশ প্রকল্পের দপ্তর প্রাঙ্গণ ও ইটাহার ব্লক স্বাস্হ্য দপ্তরের সামনে আনুষ্ঠানিক ভাবে মুরগির বাঁচ্চা প্রদান করা হয় অপুষ্টি জনিত শিশু দের মায়ের হাতে ও যক্ষা রুগির হাতে।




 এদিনের কর্মসুচি তে ছিলেন ইটাহার ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক আবুল আলা মামুদ আনসার , ব্লক প্রানি বিকাশ আধিকারিক ডঃ চন্দন গাঙ্গুলী, ব্লক শিশু বিকাশ প্রকল্প আধিকারিক সঞ্জিব চক্রবর্তী, ব্লক স্বাস্হ্য আধিকারিক ডঃ রাখেশ চক্রবর্তী , ব্লক প্রানী বিকাশ কর্মাধক্ষ মহম্মদ ইসরাইল সহ অন্যান্য আধিকারিকরা। জানাজায় ইটাহার ব্লকের অপুষ্টিকর অবস্থা থাকা লাল বাচ্চার মা ১২ জন মহিলা দের হাতে ১০ টি করে উন্নত মানের মূরগীর ছানা দেওয়া হয় অপরদিকে যক্ষা রোগে আক্রান্ত ১৭ জন রোগীদের মধ্যে উন্নত মানের মুরগির বাচ্চা প্রদান করা হলো ১০ টি করে। 

 তাতে এরা এই মুরগির বাচ্চা পালন করে যে ডিম হবে তা খাদ্য হিসেবে ব্যবহার করে নিজের পুষ্টি অর্জন করবে এবং তারা আর্থিক ভাবে স্বনির্ভর হবে। কেননা যাদের দেওয়া হল তারা অপুষ্টি জনিত কারণে আজকে তাঁরা অশুস্থ্য তাই যে মুরগির বাচ্চা গুলো দেওয়া হল সেগুলো বড় হয়ে অন্তত সপ্তাহ পাঁচ থেকে ছয় দিন ডিম পারবে তাতে এই পরিবার গুলো পুষ্টি জনিত খাদ্য পেয়ে লাভবান হবে সেই উদ্দেশ্যে দেওয়া আজকের এই কর্মসূচি।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...