বিজেপি নেতাদের হামলার প্রতিবাদে জেলা পুলিশ সুপার অফিস ঘেরাও, উঃ দিনাজপুর।





নিজস্ব প্রতিবেদক। 

 এবি বঙ্গনিউজ, উঃ দিনাজপুর। 

 বিজেপি সাংসদ অর্জুন সিং ও বিজেপি  রাজ্য সভাপতি দিলীপ ঘোষের উপর হামলার প্রতিবাদে রাজ্যের সমস্ত জেলার পাশাপাশি উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও ও বিক্ষোভ কর্মসূচি পালন করল উত্তর দিনাজপুর জেলা বিজেপি।




 বিজেপির পুলিশ সুপারের অফিস ঘেরাও কর্মসূচীকে কেন্দ্র করে গোটা পুলিশ সুপার অফিস চত্বর পুলিশি নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে। 

বিজেপির বিক্ষোভ কর্মসূচীতে শামিল হন বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম,  সাধারন সম্পাদক বিশ্বজিৎ লাহিড়ী সহ অন্যান্য জেলা নেতৃত্ব। 



কয়েকশো বিজেপি কর্মী সমর্থক ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংয়ের উপর হামলার প্রতিবাদে সোমবার উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করে। 

অন্যদিকে জেলার ইসলামপুর পুলিশ জেলার এসপি অফিসেও বিজেপি কর্মীদের বিক্ষোভ চলে । বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয়। 




পরের পুলিশের ব্যারিকেডে আটকে যায় বিজেপি কর্মীরা।

 রবিবার তৃনমূল- বিজেপি সংঘর্ষে রনক্ষেত্রের চেহারা নিয়েছিল উত্তর ২৪ পরগনার শ্যামনগর, জগদ্দল ও কাঁকিনাড়া এলাকায়।



সংঘর্ষে মাথা ফেটে যায় ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংয়ের।  বিজেপির অভিযোগ, পুলিশের লাঠির আঘাতে গুরুতর জখম হয়েছেন বিজেপি সাংসদ অর্জুন সিং।

  এরই প্রতিবাদে সোমবার রাজ্যজুড়ে প্রতিটি জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও বিক্ষোভ কর্মসূচি নিয়েছে বিজেপি। 
এরই অঙ্গ হিসেবে উত্তর দিনাজপুর জেলা বিজেপি পক্ষ থেকে রায়গঞ্জ কর্নজোড়ায় জেলা পুলিশ সুপারের অফিস ঘেরাও করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মী সমর্থকেরা।

 বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দাম বলেন, তৃনমূলের গুন্ডাবাহিনীকে পুলিশের একাংশ মদত দিয়ে চলেছে। 

আমরা এর বিরুদ্ধে আন্দলোন করছি। গতকাল অর্জুন সিংয়ের উপর হামলার ঘটনার প্রতিবাদে জেলা বিজেপি আজ উত্তর দিনাজপুর জেলা পুলিশ সুপারের অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল। 

পাশাপাশি জেলার ইসলামপুরে এসপি অফিসেও বিজেপি কর্মীদের বিক্ষোভ চলে।



 সেখানে বিজেপি কর্মীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বিজেপি কর্মীদের ধস্তাধস্তি হয়।পরের ব্যারিকেডে বিজেপি কর্মীদের আটকে দেয় পুলিশ। বিজেপি কর্মীরা সেখানে ধর্নায় বসে পরে।

 এরপরেও পুলিশ সঠিক পদক্ষেপ না নেয়, যদি এই জেলার কোনও বিজেপি কর্মী আক্রান্ত হয় তাহলে অহিংস আন্দোলন থেকে তারা সরে আসবেন। সেদিন পুলিশকে বুঝিয়ে দেওয়া হবে বিজেপি কি করতে পারে। সিনেমার ডায়লগের কায়দায় বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি নির্মল দামের হুমকি,  " মারব এখানে লাশ পড়বে শ্মশানে "।


AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...