মালদা, ২৯ সেপ্টেম্বর :
কথা রাখেনি প্রশাসন। তাই টোল দেওয়া বন্ধ করে আন্দোলনে নামল জেলা বণিকসভা।
গত কয়েকদিন আগে প্রশাসনিক বৈঠকে সিদ্ধান্ত হয় ২৬ সেপ্টেম্বর থেকে চালু করা হবে ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস।
কিন্তু কথা রাখেনি প্রশাসন।
তাই তারা এই সিদ্ধান্ত নিয়েছেন।
গত একমাসে একাধিকবার প্রশাসনের সঙ্গে ৩৪ নম্বর জাতীয় সড়ক নিয়ে প্রশাসনিক বৈঠকে সামিল হন মালদার মার্চেন্টস চেম্বার অব কমার্সের সদস্যরা।
সড়ক যন্ত্রণায় জর্জরিত জেলাবাসী।
ব্যাপক ক্ষতি হচ্ছে ব্যবসায়ীদের।তাই তারা দাবি রেখেছিলেন ৩৪ নম্বর জাতীয় সড়কের সংস্কার এবং অতিসত্বর বাইপাস চালু করার।
৩৪ নম্বর জাতীয় সড়কের যানজট কমাতে পূজার মুখে সেই বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ২৬ সেপ্টেম্বর থেকে খোলা হবে বাইপাস। কিন্তু কথা রাখেনি প্রশাসন।
তাই জেলা বণিকসভা টোল দেওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সমস্ত শাখা সংগঠনের সদস্যদের নিয়ে রবিবার বৃষ্টি মাথায়, গাজোল টোল প্লাজার সামনে অবস্থান করেন মালদা মার্চেন্টস চেম্বার অফ কমার্স।
তারা সিদ্ধান্ত নেন, যতক্ষণ না ৩৪ নম্বর জাতীয় সড়কের বাইপাস চালু করা হবে ততক্ষণ তারা টোল দিবেন না।

