কলকাতা পুলিশ অফিসারের বাড়িতে বিস্ফোরন

                                            

নিজস্ব সংবাদদাতা, কলকাতা: 

এক পুলিশ অফিসারের বাড়িতে রহস্যময় বিস্ফোরণ ঘটল। বিস্ফোরণে আশঙ্কাজনক অবস্থায় ওই পুলিশ অফিসারের স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে বাগুইআটি থানা এলাকার কেষ্টপুরের হানাপাড়ায়।পুলিশ অফিসার দেবাশিস রায় তিনি কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চের সাব-ইনস্পেক্টর।দেবাশিসবাবু জানিয়েছেন, বিকট আওয়াজ শুনে রান্নাঘর রান্নাঘরে গিয়ে দেখেন গুরুতর অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী সাথী রায়। উদ্ধার করে বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকেরা জানিয়েছেন শরীরের ৮০ শতাংশই পুড়ে গিয়েছে তাঁর। ঘটনাস্থলে বাগুইআটি থানার পুলিশ পৌঁছায়। কিন্তু কি করে এরকম বিস্ফোরন ঘটলো এখনো পর্যন্ত কিছু জানা যায়নি। প্রাথমিকভাবে পুলিশের অনুমান ছিল গ্যাস সিলিন্ডার ফেটে পড়তে পারে। পরে দেখা যায় গ্যাস সিলিন্ডারে বিস্ফোরন ঘটেনি।তবে কি করে এইকম বিস্ফোরক ঘটতে পারে তা নিয়ে দ্বন্দ্বে পুলিশ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...