স্কুলের শিক্ষকের দ্বারা শ্লীলতাহানির শিকার এবার স্কুলেরই ছাত্রীরা।
সোমবার এমনই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে।
রায়গঞ্জের কৈলাশ চন্দ্র রাধারাণী বিদ্যাপীঠের ঘটনা। অভিযোগ, বাপী প্রামাণিক নামে ওই স্কুলের ভুগোল বিষয়ের শিক্ষক দীর্ঘদিন থেকেই স্কুলের ছাত্রীদের গায়ে হাত দেওয়া এবং সোস্যাল মিডিয়ায় তাদের নানাভাবে কুরুচিপূর্ণ মন্তব্য করেন।
তাছাড়া স্কুলে এমনকি তার বাড়িতে গৃহশিক্ষা নেবার সময়েও ছাত্রীদের গায়ে হাত দিতেন বলে অভিযোগ।
আর এমনই ঘটনা ক্রমান্বয়ে চলে আসায় সোমবার প্রতিবাদে সড়ব হল স্কুল পড়ুয়ারা।
এদিন স্কুলের দেওয়ালে "we want Justice" এবং "আমরা বিচার চাই" এই ধরনের একাধিক শ্লোগানযুক্ত পোষ্টার সাটিয়ে একাদশ ও দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীরা বিক্ষোভ দেখায় স্কুলে।
এদিন স্কুলের প্রধান শিক্ষকের কাছে এই বিষয়ে লিখিত অভিযোগ দায়ের করেন পড়ুয়ারা। তাদের অভিযোগ অভিযূক্ত শিক্ষককে বদলি করতে হবে।
যদিও এদিন অভিযুক্ত শিক্ষক বিদ্যালয়ে না আসায় তার কোনো প্রতিক্রিয়া মেলেনি। তবে বিষয়টি খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। এরপর ছাত্রীরা শান্ত হয়।



