এবি বঙ্গনিউজ,মালদা, ০৩ সেপ্টেম্বর :
অবশেষে অনাস্থার জট কাটল জেলার দুই পৌরসভায়।
গত কয়েকদিন ধরে দুই পৌরসভায় পুরো প্রধানের বিরুদ্ধে অনাস্থা পেশ নিয়ে দলিয় কাউন্সিলরদের মধ্যে কোন্দল শুরু হয়।
জেলার দুই পৌরসভার কাউন্সিলরদের সঙ্গে কথা বলেন মালদা জেলার তৃণমূল কংগ্রেসের দলীয় পর্যবেক্ষক গোলাম রাব্বানী ও তৃণমূল কংগ্রেসের জেলা সভানেত্রী মৌসম নুর।
দফায় দফায় আলোচনা করেও কোনো সুরাহা না হওয়া রাজ্য নেতৃত্ব দুই পৌরসভার কাউন্সিলর এবং পুরো প্রধানদের বিধানসভায় যাওয়ার নির্দেশ দেন।
সোমবার বিকেলে সেখান থেকে নির্দেশ দেওয়া হয় তাদের।
এই বিষয়ে কাউন্সিলর আশীষ কুন্ডু বলেন, বিধানসভায় পুরমন্ত্রী ফিরহাদ হাকিম, গোলাম রাব্বানী, মৌসম নুর, ও সাবিনা ইয়াসমিন উপস্থিত ছিলেন, ফিরহাদ হাকিম জানিয়েছেন, একটি কমিটি তৈরি করে পুরসভার কাউন্সিলরদের অভিযোগ খতিয়ে দেখা হবে।
সামনে মহরম ও বাঙ্গালীদের দুর্গাপূজা, কালীপূজা রয়েছে। সেই কারণে মন্ত্রী নির্দেশ দেন, যেমন কাজ চলছে তেমনই চলবে।
বাড়তি দায়িত্ব দেওয়া হয় পুরো প্রধান দুলাল সরকারের উপর।
সূত্রে জানা গিয়েছে, অনাস্থা প্রত্যাহারের নির্দেশও দেওয়া হয় কাউন্সিলরদের।
ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর শুভময় বসু বলেন,সমস্ত কাউন্সিলরদের নিয়ে বিধানসভায় আলোচনা করেন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি নির্দেশ দেন, মহরম, দূর্গাপূজা ও কালীপুজা পর্যন্ত এভাবেই পৌরসভা চলবে।
দুই পৌরসভাতেই একি নির্দেশ দেন তিনি।
জানা গিয়েছে, ইংরেজবাজার পৌরসভার পুরপ্রধান নিহার রঞ্জন ঘোষ এবং পুরাতন মালদা পৌরসভার পুরো প্রধান কার্তিক ঘোষ পৌরসভার দায়িত্ব সামলে কাজ করবেন।
তবে গত কয়েকদিন ধরে দুই পৌরসভার অনাস্থা প্রস্তাব নিয়ে জেলাজুড়ে গুঞ্জন শুরু হয়। যদিও অনাস্থা যে কাউন্সিলারেরা চেয়ে ছিলেন, তারাও বলেছিলেন, দল যা সিদ্ধান্ত নিবে তা তারা মাথা পেতে নিবেন।
অবশেষে দল নির্দেশ দেয় ২ পুরো প্রধানকে কাজ চালিয়ে যেতে।
তবে মন্ত্রী ফিরহাদ হাকিম কাউন্সিলরদের জানিয়ে দিয়েছেন, দুই পৌরসভা থেকে যে অভিযোগ উঠেছে তা দেখার জন্য একটি দল দুই পৌরসভায় গিয়ে তদন্ত করবে।
