রায়গঞ্জ,
বাড়ির পাশে মদ বিক্রির প্রতিবাদ করায় প্রতিবাদী যুবককে বেধরক মারধোর করার পাশাপাশি ধারালো অস্ত্র ও ব্লেড দিয়ে ক্ষত-বিক্ষত করে রাস্তার পাশে ফেলে পালিয়ে গেল এলাকার মদ বিক্রেতা তথাকথিত দাদারা।
আরও অভিযোগ মদ বিক্রি বন্ধ করে দেবার পর থেকেই প্রতিবাদী যুবককে লাগাতার হুমকি দিচ্ছিল ওই দুস্কৃতীরা।
ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ পুরসভার পশ্চিম বীরনগর এলাকায়।
শনিবার গভীর রাতে দীপক রায় নামে ওই যুবক বন্ধুর বাড়ী থেকে পুজার প্রসাদ খেয়ে বাড়ী ফিরছিল।
সেইসময় এলাকার কিছু দুস্কৃতি তার পথ আটকে দাঁড়ায়। শুরু হয় এলোপাথারি মারধোর, ধারালো অস্ত্রের আঘাত।
রাস্তার পাশে রক্তাত অবস্থায় পরে থাকা দীপক রায় ওই যুবককে দেখতে পেয়ে উদ্ধার আক্রান্ত ওই যুবকে তরিঘরি রায়গঞ্জ গভর্মেন্ট মেডিক্যাল কলেছে নিয়ে আসে স্থানীয় লোকজন।
উল্লেখ্য, কিছুদিন আগে নিজের এলাকায় মদ বিক্রির প্রতিবাদ করে দীপক।
তারপর থেকেই তাকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছিল কিছু দুস্কৃতি বলে অভিযোগ।
গতকাল রাতে একা পেয়ে মারধোর করা হয়েছে বলে অভিযোগ করে দীপক।
ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ। গা ঢাকা দিয়েছে অভিযুক্তরা বলে পুলিশ সুত্রে জানা গেছে।
