উঃ দিনাজপুর,
ঝাড়ু নিয়ে ঝগড়ার কারনে ননদের কান কেঁটে নিল বৌদি। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আখডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের ভাটপোখর এলাকায়।
আহত ওই ননদের নাম নাজমা খাতুম। গুরুত্বর আহত অবস্থায় ননদকে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পরিবারসূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার আখডিমটি খুন্তি গ্রাম পঞ্চায়েতের ভাটপোখর এলাকার বাসিন্দা বদরুন নেসা এবং তার বৌমা ফারাতুন নেসা দুজনের মধ্যে ঝাড়ু নিয়ে মাঝে মধ্যেই ঝামেলা হত।
বুধবার সকালে শ্বাশুড়ি বদরুন নেসা এবং তার বৌমা ফারাতুন নেসা মধ্যে ঝাড়ু নিয়ে ঝামেলা সৃষ্টি হওয়ার পাশাপাশি দুজনের মধ্যে শুরু হয় মারামারি।
ননদ নাজমা খাতুন দুজনের মারমারি ঠেকাতে গেলে বৌদি ফারাতুন নেসা কামড় দিয়ে কান কেটে দেয় ননদের বলে অভিযোগ।
এই ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পরে। তড়িঘড়ি পরিবারের সদস্যরা ননদ নাজমা খাতুনকে ইসলামপুর হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ।
অন্যদিকে বৌদি ফারাতুন নেসার অভিযোগ আমাকে আমার শ্বশুর, শ্বাশুড়ি ও ননদ আমাকে বেধড়ক মারধর করে পাশাপাশি বাঁশ দিয়ে মেরে আমার মাথা ফাটিয়ে দেয়।
ননদের কান কাঁটার অভিযোগ সম্পন্ন ভিত্তিহীন বলে জানান বৌদি ফারাতুন নেসা।

