চার লক্ষ দুই হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানা,




নিজস্ব প্রতিবেদক,

মালদা, ২৩ সেপ্টেম্বর : 

চার লক্ষ দুই হাজার টাকার জাল নোটসহ এক যুবককে গ্রেফতার করল ইংরেজবাজার থানার সাদা পোশাকের পুলিশ। 

রবিবার সন্ধ্যায় কালিয়াচক থানার যদুপুর স্ট্যান্ড থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম ইশা শেখ (২০)। 

বাড়ি কালিয়াচক থানার মজমপুর ঘুনটোলা গ্রামে। ধৃতের কাছ থেকে পুলিশ উদ্ধার করেছে চার লক্ষ দুই হাজার টাকার জাল নোট। 

উদ্ধার হওয়া নোটগুলি সবই দুই হাজার টাকার নোট। সোমবার ধৃতকে আদালতে তোলা হবে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...