জবা রায়ের নিঃসংশ ভাবে হত্যা, দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানায় ডেপুটেশন দেন রাজবংশী জনজগরণ চেতনা মঞ্চ ।
দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুশিয়ারি গ্রামবাসী সহ সংগঠনের।
এদিন বাসষ্ট্যান্ড থেকে মিছিল করে থানায় এসে মিছিল শেষ করে ,যে মিছিলে বহু মানুষ অংশগ্রহণ করেছিলেন।
থানার সামনে কিছুটা বিক্ষোভের আকার নেয় এদিন।
গত শনিবার অজ্ঞাত পরিচয়ের এক যুবতীর অধঃ নগ্ন গলা কাটা মৃতদেহ উদ্ধার হয় জাহাঙ্গীর পুর গ্রাম পঞ্চায়েতের পাঠান পাড়া এলাকায়।
গ্রামবাসীদের প্রাথমিক অনুমান ছিল ধর্ষণ করে ধরলো অস্র দিয়ে গলা কেটে ফেলে দেওয়া হয়েছিল ওই যুবতীর।ঘটনায় যুবতীর কোনো পরিচয় পাওয়া না গেলেও মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছিল পুলিশ।
এরপর বেশ কয়েক দিন পর যুবতীর পরিচয় পায় পুলিশ।পরিবারের লোকজন থানায় আসলে পুলিশ জানতে পারে শিংফোরকা গ্রামের বাসিন্দা মৃত ওই যুবতী নাম জবা রায়।
জবা র পরিবারের থেকে লিখিত অভিযোগ জানানো হয়।
পুলিশি তদন্ত শুরু করে কয়েকজনের নাম উঠে আসলে তাদের গ্রেপ্তার করে।
জবা রায়ের নিঃসংশ ভাবে হত্যা, দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি নিয়ে বৃহস্পতিবার দুপুরে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানায় ডেপুটেশন দেন রাজবংশী জনজগরণ চেতনা মঞ্চ ।
এদিন এলাকার সমস্ত মানুষেরা একত্রিত হয়ে বাসষ্ট্যান্ড থেকে একটি বিক্ষোভ মিছিল করে গঙ্গারামপুর থানায় পৌঁছায় ,এবং অতিরিক্ত পুলিশ সুপার সহ আইসি কাছে ডেপুটেশন দেন ।
দাবি পূরণ না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামবাসী সহ সংঘঠনের তরফে।
এবিষয়ে রাজবংশী জনজাগরণ চেতনা মঞ্চ এর সাধারণ সম্পাদক বিপ্লব মন্ডল জানিয়েছেন,আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন ঘটনার ধিক্কার জানাই।
এবিষয়ে তৃণমূল নেতা সত্যেন রায় জানিয়েছেন,এমন ঘটনার দোষীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি জানাই।
এবিষয়ে দুই গ্রামবাসী জানিয়েছেন,যে এমন ঘটনা ঘটিয়েছে তাদের ফাঁসি দাবি জানায়।
এদিনের ডেপুটেশন কে ঘিরে মোতায়ন করা হয়েছিল বিশাল পুলিশবাহিনী।




