এখনো শেষ হলোনা ভবন তৈরির কাজ, ক্ষোভ বিভিন্ন মহলের




নিজস্ব প্রতিবেদক, দক্ষিণ দিনাজপুরঃ

 ২০০১ সাল থেকে অর্থাৎ দীর্ঘ ১৮ বছর ধরে কাজ শুরু হলেও এখনও বাকি অন্দরের কাজ । 

বাকি কাজ শেষ করতে চলতি বছর লোকসভা নির্বাচনের আগেই জমা পড়েছিল টেন্ডার । 

কিন্তু জেলা পরিষদের জটিলতার কারণে এখনও থমকে দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুর সুকান্ত ভবনের কাজ । 

এই ভবনেই দেদার চলছে অসামাজিক কাজকর্ম । তবে, এমন কাজ কারবার চলায় স্বভাবতই ক্ষুব্ধ এলাকাবাসী । 




অবিলম্বে বিষয়টির সমাধান চাইছে তারা ।বুনিয়াদপুরের পৌর বাসস্ট্যান্ডের পাশে সুকান্তভবন কমিউনিটি হল । 
২০০১ সালে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য ভবনটির শিলান্যাস করেন । তারপর থেকেই কচ্ছপের গতিতে চলছে সেটি তৈরির কাজ । অভিযোগ, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর সুকান্তভবনের জন্য অর্থ বরাদ্দ করলেও জেলা প্রশাসনের উদাসীনতায় কাজ এখনও সম্পূর্ণ হয়নি । 

এবিষয়ে জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ মফিজুদ্দিন মিঞা অভিযোগ তোলেন, "লোকসভা নির্বাচনের আগে আমরা টেন্ডার ডাকলেও কোনও এক অজানা কারণে জেলা প্রশাসন বিষয়টিতে গুরুত্ব না দেওয়ায় কাজ শুরু হচ্ছে না ।
"যদিও উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা বলেন, "আমাদের দপ্তর থেকে অর্ধসমাপ্ত সুকান্তভবন সম্পন্ন করার জন্য অর্থ বরাদ্দ করি । এছাড়াও দপ্তরের মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও আমি নিজে ভবনের কাজকর্ম দেখভাল করেছিলাম । খুব দ্রুত গতিতে ভবনের কাজ সম্পন্ন করার কথা বলা হয়েছে জেলা পারিষদকে । 

এবিষয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার বলেন, "১৮ বছর আগে কাজ শুরু হলেও এই সুকান্তভবনের কাজ নিশ্চয়ই গন্ডগোলের জেরে সম্পূর্ণ হয়নি । 
ভবনটির শেষ মুহূর্তের কাজ সম্পন্ন করতে কেন এত দেরি হচ্ছে সে বিষয়ে জেলাশাসকের সঙ্গে কথা বলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে ।

 সাধারণ মানুষের জন্য দ্রুত ভবনটি খুলে দেওয়া দরকার । আমি সাংসদ হিসেবে দ্রুত বিষয়টির সমাধান করব ।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...