নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বেসরকারি বাস উল্টে আহত ২৭।আশঙ্কাজনক ১৫।




নিজস্ব প্রতিবেদক,

মালদা, ১৯ সেপ্টেম্বর : 

নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবোঝাই বেসরকারি বাস উল্টে আহত ২৭।আশঙ্কাজনক ১৫। ঘটনাটি ঘটেছে, বৃহস্পতিবার সকাল সাড়ে নয়টা নাগাদ, হবিবপুর থানার হুরবাড়ি এলাকায় মালদা নালাগোলা রাজ্য সড়কে।

 জানা গিয়েছে মালদা থেকে নালাগোলার উদ্দেশ্যে যাচ্ছিল বেসরকারি বাসটি। হঠাত নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে যায়। আহত হয় বাসের সমস্ত যাত্রী।




 তড়িঘড়ি তাদের উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। 

সেখানে থেকে ২৫ জন যাত্রীকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

AB Banga News-এ খবর বা বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুনঃ 9831738670 / 7003693038, অথবা E-mail করুনঃ banganews41@gmail.com
⏳ নিউজ লোড হচ্ছে...