উলুবেড়িয়া,
আসন্ন শারদীয়া দুর্গোৎসবের প্রশাসনিক সমন্বয় সভা,
উলুবেড়িয়া রবীন্দ্রভবনে অনুষ্ঠিত হলো হাওড়া জেলা প্রশাসনিক সমন্বয় সভা ,
উলুবেড়িয়া মহকুমা র অন্তর্গত সমস্ত দূর্গাপূজা কমিটির সদস্য দের নিয়ে হাওড়া জেলা প্রশাসক সহ সমস্ত থানার ওসি, মহকুমা প্রশাসক সহ বিভিন্ন দপ্তরের প্রশাসনিক কর্মকর্তা দের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়,
আজকের সভায় বিভিন্ন পূজা কমিটির দায়িত্ব প্রাপ্ত কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন, এবং প্রশাসনিক কর্মকর্তা যা যা যথাযথ ব্যবস্থা গ্রহণ করার কথা বলেন,
আজকের এই সমন্বয় সভায় সকল বক্তারা তাদের বক্তব্যে সকলের কাছে শান্তিপূর্ণ ভাবে পালিত করার জন্য আহ্বান জানিয়েছেন,
বাংলা র ঐতিহ্য মেনে আমরা সকলেই মিলে মিশে শারদীয়া র আনন্দ উপভোগ করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান,
আজকের সভায় উপস্থিত ছিলেন হাওড়া জেলা শাসক মুক্তা আর্য, উলুবেড়িয়া মহকুমা প্রশাসক তুষার সিংলা, জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ সুপার সহ সমস্ত থানার ওসি, এছাড়াও হাওড়া জেলা পরিষদের সভাধিপতি,সহ সভাধিপতি অজয় ভট্টাচার্য, বিধায়ক পুলক রায়, বিধায়ক অসিত মিত্র,অরুনাভ সেন, ইদ্রিস আলী, এবং সমস্ত ব্লক উন্নয়ন আধিকারিক,সহ সমস্ত পূজা কমিটির নেতৃবৃন্দ।




